শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘জাতীয় স্বার্থে আফগানিস্তানে বৈদেশিক মুদ্রা নিষিদ্ধ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে বৈদেশিক মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করেছে ক্ষমতাসীন তালেবান। তালেবান মুখপাত্রের বরাত দিয়ে মুদ্রা নিষিদ্ধের খবরটি প্রকাশ করেছে বিবিসি।

ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হচ্ছে, অর্থনৈতিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থের প্রয়োজনে সব ধরনের বাণিজ্যে আফগানি মুদ্রা ব্যবহার করবে আফগানরা।

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে যাওয়ার পর একে একে প্রত্যাহার করা হয় আন্তর্জাতিক আর্থিক সহায়তা।

দেশটিতে লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রতিবেশী যেমন পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় বাণিজ্যের জন্য প্রায়শ ডলারে লেনদেন হয়।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অনলাইনে এক বিবৃতিতে বলেন, সব নাগরিক, দোকানদার, বণিক, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এখন থেকে আফগানি মুদ্রায় সব লেনদেন পরিচালনা করতে এবং বিদেশি মুদ্রা ব্যবহার থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দিচ্ছে ইসলামী আমিরাত।

আরও জানানো হয়, এ নির্দেশ অমান্য করলে যে কেউ আইনি ব্যবস্থার মুখে পড়বে।

তালেবানদের ক্ষমতা নিয়ন্ত্রণের পর আফগানিস্তানের বিলিয়ন বিলিয়ন ডলারের বৈদেশিক সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ও ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকগুলো। এ ছাড়া কর্মসূচি স্থগিত করে আন্তর্জাতিক সংস্থাগুলো। এরপর দেশটি চরম অর্থনৈতিক সংকটে পড়ে।

সম্প্রতি দেশটির ক্ষুধা-দারিদ্র্য মোকাবিলায় দাতাদের কাছ থেকে বড় ধরনের সাহায্যের আশ্বাস পেয়েছে জাতিসংঘ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ