শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

তৃতীয় লিঙ্গের জন্য রাজধানীতে আরও একটি মাদ্রাসা চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কুরআন শিক্ষা দেওয়ার জন্য রাজধানীর শ্যামপুরে আরও একটি শাখা খুলেছে দাওয়াতুল কুরআন মাদ্রাসা।

মঙ্গলবার বিকালে শ্যামপুরে মাদ্রাসাটির ২৮তম শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে শহর সমাজসেবা কার্যক্রম-১ এর কর্মকর্তা মোহাম্মদ নূর ইসলাম তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উদ্দেশে তার বক্তব্যে বলেন, মৃত্যুর পর যে প্রশ্ন করা হবে- তা সবার জন্য একই। উত্তরগুলোও সবাইকে দিতে হবে। অনেক সংগঠনই আপনাদের জন্য কাজ করে। কিন্তু তারা (দাওয়াতুল কুরআন মাদ্রাসা) আপনাদের জন্য যে কাজটি করছে, সেটি সবচেয়ে প্রয়োজনীয়।

মাদ্রাসাটির মহাপরিচালক মুফতি মুহাম্মদ আবদুর রহমান আজাদ বলেন, কালিমা-নামাজ পড়ে, আল্লাহকে খুশি করে, রাসুলপাকের (সা.) তরিকা মোতাবেক যাতে কবরে যেতে পারি- এই উদ্দেশ্যে আমরা ঢাকায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য মাদ্রাসা কার্যক্রম শুরু করেছি। তাদের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছানো খুবই জরুরি। কারণ বিভিন্ন জায়গায় তৃতীয় লিঙ্গের মানুষেরা মসজিদে ইমাম সাহেবকে বলার পরও তাদের কুরআন শিক্ষা দিতে রাজি হননি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ