রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কোরআনের আলো ছড়ানোর আগেই সড়কে নিভল হাফেজ দম্পতি ও শিশুকন্যার প্রাণ নরসিংদীতে দুই মাহফিলে বয়ান করবেন আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী যুদ্ধ কেড়ে নিয়েছে ঘর, বৃষ্টি কেড়ে নিচ্ছে গাজাবাসীর শেষ আশ্রয়টুকুও! ইসলামী যুব আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা বেশি সম্পদ নয়, তৃপ্তি ও কৃতজ্ঞতাই প্রকৃত সফলতা: মসজিদে নববির খতিব সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির সৌদিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ ৮ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

চট্টগ্রামে গ্যাসের লাইনে লিকেজ; একই পরিবারের দগ্ধ ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম নগরে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছে।

সোমবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আকবর শাহ থানার উত্তর কাট্টলীর সাবেক সিটি মেয়র এম এ মঞ্জুরের অফিসের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আকবর শাহ থানার পরিদর্শক এম সাকের আহমদ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্ধ ঘরে মশা মারার ব্যাট অন করার সময় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে ওই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানিয়েছেন, দগ্ধ ছয়জনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

-এএ