শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সামাজিক মাধ্যমে সেলফি ও ছবি আপলোড: ‘আমাদের আরো দায়িত্বশীল হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আজকাল ছবি আপলোড দেওয়ার হিড়িক দেখা যায় নেটিজেনদের। বিভিন্ন ক্যাপশনে ব্যক্তিগত বিশেষ মুহুর্ত শেয়ার করা বর্তমান সময়ে স্বাভাবিক ব্যাপার। তবে এসবের মাধ্যমে কখনো কখনো ট্রলের  শিকার হতে হয় অনেককে। বিষয়টি অনেক সময় মানসিক পীড়ার কারণ হয়েও দাঁড়ায়।

অনেক সময় সামাজিক মাধ্যমে আপলোড করা ছবির কারণে বিভিন্ন ডিজিটাল অপরাধ চক্রের কবলেও পড়ে যান কেউ কেউ। এছাড়া সেলফি ও ছবি তোলার বিষয়ে শরয়ী বিধি-নিষেধ তো আছেই। এমন বেশকিছু বিষয় মাথায় রেখে সামাজিক মাধ্যমে সব মুহূর্তের ছবি আপলোড দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।

এ বিষয়ে আরবি ভাষা গবেষক ও  রাজধানীর মারকাযুল লুগাতিল আরাবিয়ার পরিচালক মাওলানা মুহিউদ্দীন ফারুকী আওয়ার ইসলামকে বলেন, ছবি তোলার বিষয়ে আকাবির এবং বর্তমান সময়ের বরণীয় আলেমগণ সবসময় রক্ষনশীলতার দিকটিকে প্রাধান্য দিয়েছেন।

তিনি বলেন, ‘বর্তমানে ডিজিটাল মাধ্যমগুলোর ব্যাপকতার কারণে যদিওবা এ বিষয়টিকে কিছুটা শিথিলতার চোখে দেখেন বড় আলেমগণ। এক্ষেত্রে সবাই শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানীর ফতোয়াকে সামনে নিয়ে আসেন। এরপরেও গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে তিনি বিষয়টিকে শিথিল বলে মতামত দিলেও বিশেষ প্রয়োজন ও গুরুত্বপূর্ণ ইভেন্ট ছাড়া ব্যাপকভাবে তার মাঝে ছবি তোলার কোন প্রবণতা নেই। যেমনটি বর্তমান সময়ে আমাদের বিভিন্ন সেলিব্রেটিদের মাঝে দেখা যায়’।

এই আরবি ভাষা গবেষকের মতে, ‘বিশেষ কোন ইভেন্ট, দ্বীনি প্রচারণা, টার্গেট মূলক কাজ এসব প্রচারের ক্ষেত্রে ছবির ব্যবহার অবশ্যই গুরুত্বপূর্ণ। এজাতীয় ক্ষেত্রে ছবির ব্যবহার না হলেই বরং ইভেন্ট যথাযথ সফলতা পায় না। তাই এসব বিষয় ঠিক আছে। কিন্তু ব্যাপকভাবে ছবি তোলার প্রবণতা এবং তা আপলোড দেওয়ার হিড়িক কোনোভাবেই সন্তোষজনক কাজ নয়’ বলেন তিনি।

তিনি বলেছেন, ‘গত কিছুদিন আগে এবং বর্তমানেও বড় একটি ইভেন্ট চলছে , সেখানে বিশেষ কেউ এসব প্রচারের দায়িত্ব নিতে পারেন, কিন্তু তা না করে সবার মাধ্যমে এক ধরনের