মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমিরের সংসদের বক্তব্য দ্বিমুখিতা: পীর সাহেব চরমোনাই খন্দকের যুদ্ধ—ঐক্য, কৌশল ও আল্লাহর সাহায্য সাক্ষরতা বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ মক্কায় মসজিদুল হারামের কাছে হোটেলে অগ্নিকাণ্ড ২০২৭ থেকে হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

মেঘনা নদীতে স্পিডবোট-ট্রলারের সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার মরিচাকান্দির এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদ মিয়া (৪৫) ও জুয়েল (৩৫)। ফরিদ নরসিংদীর সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ও জুয়েল বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদের খুরশিদ মিয়ার ছেলে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ জানান, রাতে ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। পরে আহত অবস্থায় জুয়েল ও ফরিদ মিয়াকে উদ্ধার করা হয়। তাদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া পথে জুয়েলের এবং নরসিংদী নেওয়ার পথে ফরিদ মিয়ার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্পিডবোট চালক পলাতক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ