শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭

ফজর নামাজের আজানরত অবস্থায় মুয়াজ্জিনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফজরের নামাজের আজানরত অবস্থায় আলহাজ হাসানি নামের মিসরী এক বুজুর্গ মুয়াজ্জিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এমন সুন্দর ব্যতিক্রমী অবস্থায় ইন্তেকালের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ইতিবাচক আলোচনার সূত্রপাত হয়েছে।

এ ঘটনায় অনেকেই মুয়াজ্জিনের জন্য দোয়া করার পাশাপাশি নিজেদেরও যেন দুনিয়া থেকে এমন ‘খাতেমাহ বিল-খাইর’ তথা উত্তম বিদায় হয়, সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন।

সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আলআরাবিয়া জানিয়েছে, মিসরের আল-মানুফিয়া জেলার আল-বাজাউর এলাকার একটি মসজিদে শুক্রবার (২৯ অক্টোবর) এমনটি ঘটে। আজানের ‘হাইয়া আলাস সালাহ’ তথা ‘নামাজের জন্য এসো’ - এই অংশটুকু বলা শেষ হওয়ার পর মুয়াজ্জিন আলহাজ হাসানির ইন্তেকাল হয়।

স্থানীয়রা জানান, তিনি আদতে অত্যন্ত ভাল ও সদাচারী একজন মানুষ ছিলেন।

আলহাজ হাসানির ছেলে মাহমুদ হাসানি জানান, কয়েক বছর যাবত তার বাবা মহল্লার মসজিদে স্বেচ্ছায় ও বিনাপারিশ্রমিকে আজান দিচ্ছেন। তিনি নিজে শুধু একজন খালেস নামাজী ছিলেন এমন নয় বরং অন্যদেরকেও নামাজের প্রতি যত্নবান হতে দাওয়াত দিতেন।

ইন্তেকালের দিনের ঘটনা বর্ণনা করে মাহমুদ হাসানি বলেন, ‘প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও অজু করে বাবা মসজিদে যান। তিনি আজান শুরু করেছেন, আমরা তাও শুনি। কিন্তু হঠাৎ ‘হাইয়া আলাস সালাহ’ বলার পরে আর কোন আওয়াজ শোনা যায়নি। আমরা দৌড়ে মসজিদে গেলাম একথা জানতে যে, আজান কেনো পূর্ণ করা হলো না। কিন্তু আমরা মসজিদে প্রবেশ করে দেখতে পাই, বাবা মসজিদের মেঝেতে কিবলামুখী হয়ে পড়ে আছেন। বুঝতে পারি - তিনি আর পৃথিবীতে নেই।

সূত্র: আলআরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ