শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ওমানে অটিস্টিক শিশুকে হাফেজদের বিশেষ সম্মাননা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সবাইকে অবাক করে দিয়ে পবিত্র কোরআন হিফজ করেছে ওমানের এক অটিস্টিক শিশু। আবদুর রহমান বিন উসমান আল আবরি নামের ৯ বছর বয়সী শিশু হিফজের মাধ্যমে তীক্ষ্ম মেধার পরিচয় দিয়েছে।

ওমানের গ্র্যান্ড মুফতি শায়খ আহমদ বিন হামাদ আল খলিলি তাঁকে সম্মাননা প্রদান করেন। ওমান অবজার্ভারের প্রতিবেদনে এ খবর জানায়। ওমানের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পবিত্র কোরআন হিফজ করায় আবদুর রহমান, তাঁর মা-বাবা ও শিক্ষকের দীর্ঘদিনের পরিশ্রমকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

ওমানের গ্র্যান্ড মুফতি শায়খ আহমদ শিশুকে সম্মাননা জানিয়ে বলেন, ‘পবিত্র কোরআন হিফজের জন্য সঠিক পরিকল্পনা, অধ্যবসায় ও ধারাবাহিকতার দরকার আছে। ছেলেটি অটিজমকে পরাজিত করে বড় কিছু অর্জন করেছে।’

তিনি আরো বলেন, ‘এ শিক্ষার্থী অটিজমে আক্রান্ত হওয়া সত্ত্বেও ধারাবাহিকভাবে পবিত্র কোরআন হিফজ করেন। এমনকি সে পুরো কোরআন হিফজ সম্পন্ন করেছে। মা ও শিক্ষক রুকাইয়া আল আবরিয়ার তত্ত্বাবধানে ও অন্যদের উৎসাহ পেয়ে সে হিফজের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।’

ওমানের গ্র্যান্ড মুফতি আবদুর রহমানকে নিজ জীবনে পবিত্র এ গ্রন্থের শিক্ষা বাস্তবায়ন ও বিশ্বব্যাপী বিশেষ চাহিদাসম্পন্ন অন্য শিশুদের জন্য নিজেকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠার পরামর্শ দেন।

সাধারণত অনেক মা-বাবা অটিস্টিক শিশুদের ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের দুশ্চিন্তায় ভোগেন। কিন্তু সামান্য সচেতনতা ও নিবিড় পরিচর্যার মাধ্যমে এ শিশুরা অসাধারণ সব অর্জনের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটাতে পারেন। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে নিজেকে নিয়ে যেতে পারেন এক অনন্য উচ্চতায়। সূত্র: ওমান অবজার্ভার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ