শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩০৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৫৪ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০৫ জনের। মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৭১ শতাংশ। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৭ হাজার ৮১১ জনের। সুস্থ ২৭১ জন। এ পর্যন্ত ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬।

এর আগে বুধবার আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান ৬ জন। করোনা শনাক্ত হয় ২৯৪ জনের দেহে।

এদিকে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে আরও ৭ হাজার ৮৫৫ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৫১৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ