শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
আমাদের দলের ভিত্তি কুরআন ও সুন্নাহর আদর্শের ওপর: মাওলানা ফজলুর রহমান ‘ট্রান্সজেন্ডার বিয়ের নামে ধর্ম ও সমাজ কলুষিত করা হয়েছে’ স্কুল ও আলিয়ায় কমলেও শিক্ষার্থী বাড়ছে কওমি মাদরাসায় ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ৪ সুরা কাহাফ পাঠের ফজিলত নিরস্ত্রীকরণ চুক্তিতে পৌঁছেছে হামাস, ‘যুগান্তকারী পদক্ষেপ’ বললেন ট্রাম্প অসুস্থ আলেম ও সাংবাদিককে দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের প্রাক্তন দায়িত্বশীলদের পুনর্মিলনী 'বন্দে মাতরম' বিলের ওপর আসাদুদ্দিন ওয়াইসির তীব্র আপত্তি মসজিদে নববীতে প্রতিদিন কুরআনের শিক্ষা পাচ্ছে ৮০ হাজারের বেশি শিক্ষার্থী

'ইসলামী বইমেলা'য় আজ সন্ধ্যায় আলেম লেখকদের মিলন মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

রবিউল আউয়াল মাস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এর মধ্যে  বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে 'ইসলামী বইমেলা' অন্যতম। ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই বই মেলা দুই সপ্তাহ চলার কথা রয়েছে।

আজ বুধবার ( ২৭ অেক্টোবর)  সন্ধ্যায় 'ইসলামী বইমেলা'য় উপস্থিত থাকার কথা রয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, জনপ্রিয় লেখক ও আলোচক শায়েখ আহমদুল্লাহর।

তিনি জানিয়েছেন,  বই কিনতে মেলায় যাবো ইনশা আল্লাহ।

তার দেওয়া তথ্যমতে, আজ বই মেলায়  আরো থাকবেন জনপ্রিয় আলোচক শায়খ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, আন্তর্জাতিক ক্বারী শায়খ আহমাদ বিন ইউসুফ, আলোকিত জ্ঞানীর উপস্থাপক ও তাকওয়ার মসজিদ ধানমন্ডির খতীব মুফতি সাইফুল ইসলাম, ইসলামিক ফাইন্যান্স বিশেষজ্ঞ মুফতি ইউসুফ সুলতান, উস্তায শায়খ মুহিউদ্দীন ফারুকী, বিশিষ্ট্য আলোচক রাফি বিন মুনির এবং কলরবের জনপ্রিয় নাশীদ শিল্পী বদরুজ্জমান প্রমুখ।

দেশের পরিচিত লেখক ও ইসলামিক ব্যক্তিত্বকে মেলায় এসে পাঠকদের বই কিনতে উৎসাহিত করার অনুরোধ  জানিয়েছেন শায়েখ আহমদুল্লাহ।

তিনি বলেছেন,  ‘আশা করছি, সবাই যার যার সুবিধা অনুযায়ী একেক দিন মেলায় আসবেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে জানতে পেরেছি যে বৃহস্পতিবার কলরবের সাঈদ আহমাদ, শুক্রবার বিশিষ্ট্য লেখক সাইমুম সাদী, মুহাদ্দিস ও টিভি উপস্থাপক মাহমুদুল হাসান, টিভি উপস্থাপক মুফতী হেদায়েতুল্লাহ প্রমুখ থাকবেন। শনিবার আলেম লেখক ও সাংবাদিক আলি হাসান তৈয়ব প্রমুখ থাকবেন ইন শা আল্লাহ’।

শায়েখ আহমদুল্লাহ তার আহ্বানে আরো বলেন, আপনিও চলে আসুন ইসলামী বইমেলায়। খুঁজে খুঁজে নির্ভরযোগ্য বই কিনে আলোকিত হোন, আলোকিত করুন পরিবার ও সমাজক ‘।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ