শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কাবিননামার যে কলাম সম্পর্কে সবার জানা জরুরি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যারা বিয়ে করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কাবিননামার ১৮ নং কলাম সম্পর্কে পরিপূর্ণ অবগত হওয়া এবং এ ব্যাপারে শরয়ী সমাধান জেনে নেওয়া খুবই জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ নাসির-তামিমার বিয়েসহ এ ধরনের যত অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হয়, তার মূল সমস্যা তো চারিত্রিক অবক্ষয় তবে এমন ঘটনা সংঘটিত হওয়ার সুযোগ পায় কাবিননামার ১৮ নং কলামের ভিত্তিতে৷ একজনের স্ত্রী অন্যজনের সাথে চলে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, প্রবাসীর স্ত্রী স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা নিয়ে অন্যের সাথে পালিয়ে গিয়ে বিবাহ করা- এমন ঘটনাগুলোর সমাধানে মূল বিষয় হয়ে দাঁড়ায় কাবিননামার ১৮ নং কলাম৷

যদি নিজের বিয়ে করা স্ত্রীকে অন্যের হাতে তুলে দিতে না চান, তাহলে ১৮ নং কলামের ব্যাপারে বিবাহের আগেই অবগত হন৷ ১৮ নং কলামে লেখা আছে ‘স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছে কি না? করিয়া থাকিলে কি শর্তে?’

কলামটি দেখে আপনি হয়তো মনে মনে ভাবছেন, এই কলামে স্পষ্ট করে ‘না’ লেখে দেব, কিন্তু আপনি তা পারবেন না৷ এদেশের নিকাহ রেজিস্ট্রাররা আপনাকে এ কলামে ‘না’ লেখার সুযোগ দেবে না, তারা বলবে- রাষ্ট্রীয়ভাবে এ কলামে ‘না’ লেখার সুযোগ নেই৷ তার মানে এই কলামে আপনাকে ‘হ্যাঁ’ লেখতেই হবে, তথা আপনার স্ত্রীকে আপনাকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করতেই হবে৷

এখন কি করবেন? ‘হ্যাঁ’ লেখে স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা দিয়ে দেবেন? না, শুধু ‘হ্যাঁ’ লেখে দিয়ে তাদেরকে এ সুযোগ প্রদান করা উচিত হবে না৷ কারণ, তাদের বুঝ-জ্ঞানে যথেষ্ট কমতি রয়েছে৷ যেকোনো ন্যূনতম বিষয়ে বা অন্যের প্রলোভনে এ সুযোগ ব্যবহার করে তালাক প্রদানের মাধ্যমে সোনার সংসার ভেঙ্গে নিজের ও নিজের পরিবারের বিরাট ক্ষতি করে বসবে৷

এক্ষেত্রে যেহেতু শরীয়তে তাফবীযে তালাকের সুযোগ রয়েছে, তার উপর ভিত্তি করে আপনি কিছু নির্ভরযোগ্য শর্তযুক্ত করে তালাক প্রদানের ক্ষমতা দিয়ে দিতে পারেন৷ যেমন ‘আমি যদি তার ভরণপোষণ, দায়দায়িত্ব ও যথাযোগ্য সার্বিক চাহিদা পূরণে অক্ষম হই, তাহলে সে উভয় পরিবারের মুরব্বীদের সালিশের মাধ্যমে এক তালাক প্রদানের অধিকার রাখবে৷’

লেখাটিতে লক্ষ্য করলে দেখবেন, এখানে মৌলিকভà