শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

অসুস্থ আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, দেখতে হাসপাতালে হাটহাজারীর মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী ।।
হাটহাজারী প্রতিনিধি>

দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছেন দেশের সর্ববৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা ইয়াহিয়া।

সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ফটিকছড়িস্থ নাজিরহাট সেবা ক্লিনিকে তিনি আমিরে হেফাজতের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে আল্লামা ইয়াহিয়া বলেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হচ্ছেন এজাতির জন্য আল্লাহ তাআলার বিশেষ রহমত। তিনি কর্মবীর ও আপোষহীন সিপাহসালার। দেশের এই ক্লান্তিলগ্নে তাঁর উপস্থিতি আমাদের জন্য অতীব জরুরি। আমি দেশবাসীর প্রতি বিশেষ আহবান জানাই, হযরতের দ্রুত সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য বিশেষ ভাবে দুআ করবেন।

হাটহাজারীর মাদরাসার মহাপরিচালককে দেখে আমিরে হেফাজত কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আল্লাহর বিশেষ রহমতে ও আপনাদের দুআয় আগের চেয়ে সুস্থতা অনুভব করছি। দেশবাসীকে আমার জন্য দুআ করতে বলবেন। দ্রুত সুস্থ হয়ে ইসলামের খেদমত করতে পারি।

এসময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আইয়ুব বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, নাজিরহাট বড় মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ইসমাইল, সাবেক হেফাজত নেতা মাওলানা জুনায়েদ, মাওলানা কামরুল কাসেমী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আজিজুল্লাহ, মুহাম্মদ বিন হাবিব প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ