শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাজারে এলো সালাউদ্দিন জাহাঙ্গীরের দরবেশ সিরিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এহসান সিরাজ।। আমাদের ধর্মীয় জীবনের সঙ্গে জড়িয়ে আছে শত সহস্র দরবেশের জীবন। অগণিত সুফি-দরবেশ আমাদের বাংলাদেশ এবং উপমহাদেশে ইসলাম প্রচার করে এখানে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর একত্ববাদী ধর্ম। তারা কেউ এসেছিলেন সুদূর তুর্কিস্তান থেকে, কেউ বা ইরান, ইয়েমেন, আফগানিস্তান, বোখারা, সমরকন্দসহ মধ্যপ্রাচ্য ও মধ্যএশিয়ার নানা অঞ্চল থেকে তারা আগমন করেছিলেন এ দেশে।

নিজেদের পরিবার-পরিজন, ঘর-বাড়ি, মাতৃভূমি ছেড়ে তারা এ অঞ্চলে এসেছিলেন শুধুমাত্র দ্বীন প্রতিষ্ঠার জন্য। অথচ এই দেশে ইসলাম প্রচার করেছেন যেসব সুফি-দরবেশ, আমরা তাদের ক’জনের নামই বা জানি?

No description available.

আমরা না হয় কয়েকজনের নাম ও জীবন সম্পর্কে বলতে পারব, কিন্তু আমাদের সন্তানেরা? তারা কি জানে, সুফি-দরবেশগণের কী কঠিন আত্মত্যাগ আর সংগ্রামের মাধ্যমে এ দেশে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলাম? তারা আজ যে কালেমা উচ্চারণ করছে, এই কালেমাকে তাদের মুখে তুলে দিতে কত শত দরবেশ প্রাণ দিয়েছেন, সেই ইতিহাস কি তাদের কখনো শুনিয়েছি আমরা?

No description available.

নিজেদের মাতৃভূমি ছেড়ে যে দরবেশগণ পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়েছিলেন, নিজেদের পরিবার ও স্বজনদের ছেড়ে পাড়ি জমিয়েছিলেন দেশ-দেশান্তরে, তাদের জীবন ও জীবনের গল্প কি আমাদের সন্তানেরা জানে? অথচ এই দরবেশগণের জীবনে রয়েছে শিক্ষণীয় শত শত ঘটনা, অসংখ্য দিগ্বিজয়ের গল্প। আমাদের সত্যিকারের হিরো তো তারা, তারাই আমাদের সুপারহিরো।

No description available.

আধুনিকতার এই যুগে তারা জানে আব্রাহাম লিংকনের জীবনী, আলবার্ট আইনস্টাইন, মহাত্মা গান্ধি, এলন মাস্ক আর শত শত সেলিব্রেটির জীবনের গল্প। কিন্তু জানে না তাদের পূর্বসূরীদের জীবনেà¦