শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

মুফতি মিজানুর রহমান সাঈদকে অপারেশনের সিদ্ধান্ত, দোয়ার দরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবশেষে আগামীকাল অপারেশন করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বিশিষ্ট আলেমে দীন, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদের।

আজ শুক্রবার মুফতি মিযানুর রহমান সাঈদের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

মুফতি মিযানুর রহমান সাঈদ হাফি. এর ছেলে হাসসান সাঈদ দোয়া চেয়ে লিখেন, আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমার আব্বু, হযরতুল আল্লাম, মুফতি মিজানুর রহমান সাঈদ হাফি. কে নিয়ে এক সাপ্তাহ পর্যন্ত আমরা দিল্লি জমিয়তে উলামায়ে হিন্দ এর কেন্দ্রীয় অফিসে মেহমান খানায় অবস্থান করছিলাম। দীর্ঘ সময়ে বিভিন্ন ডাক্তারদের পরামর্শ নিয়ে, অবশেষে আগামীকাল অপারেশন করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। উলামায়ে কিরাম ও তালাবায়ে এযাম সহ আব্বুর সকল হিতাকাঙ্খি-মুহিব্বীনদের নিকট অপারেশনের কামিয়াবীর জন্য আব্বুর পক্ষ থেকে বিশেষ দুআর দরখাস্ত করছি।

এর আগে উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন রাজধানীর শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ। গত ১৭ অক্টোবর (রবিবার) সকাল ১১ টার ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছিলেন শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ইফতা বিভাগের নেগরান মুফতি শরীফ মালিক।

তিনি জানান, ‘মেরুদন্ডের হাড় ও হাতের জয়েন্টে তীব্র ব্যথাসহ শারীরিক জটিলতায় ভুগছিলেন মুফতি মিযানুর রহমান সাঈদ। এর আগে ২০০৪ সালের দিকে ভারতের মাদ্রাজে গিয়ে অপারেশন করান। এরপর প্রায় কয়েক বছর সুস্থ থাকলেও গত দুই মাস ধরে অসুস্থতা বোধ করছিলেন মুফতি মিযানুর রহমান সাঈদ’।

তিনি জানান, ‘বাংলাদেশে বেশ কয়েক জায়গায় ডাক্তার দেখানো হলেও অবস্থার খুব একটা উন্নতি হয়নি। তাই ডাক্তারদের পরামর্শে ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসা জন্য গিয়েছেন তিনি’।

ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসা শেষে উপমহাদেশের ঐতিহ্যবাহী ইলমী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ, সাহারানপুর ও হারদূয়ী হুজুরদের খানকায় সফরের কথা রয়েছে মুফতি মিজান রহমান সাঈদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ