শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী?

সামাজিক মাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে র‌্যাবের কঠোর হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুল বা মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে র‍্যাব।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ হুঁশিয়ারি দেন।

ভুল তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে কমান্ডার মঈন বলেন, যারা এ ধরনের অপতৎপরতায় লিপ্ত, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তাদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খন্দকার আল মঈন বলেন, একটি স্বার্থান্বেষী মহল দেশে এবং বিদেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত ও চেষ্টা করে যাচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য প্রচারের উদ্দেশে বিভিন্ন ধরনের ভিডিও ছড়িয়ে দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করছে।

তিনি বলেন, আগে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভিডিও সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও বলে প্রচারের চেষ্টা করছে এই চক্রটি। এমনকি পার্শ্ববর্তী দেশের একটি অগ্নিকাণ্ডের ভিডিওকে রংপুরের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও বলে প্রচারের চেষ্টা করেছে। এ সংক্রান্ত তথ্য এবং ভিডিও বিভ্রান্তি ছড়িয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন- তাদের বিরুদ্ধে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো র‌্যাবও সোচ্চার রয়েছে।

মঈন আরও জানান, যারা বিভিন্ন মন্দিরে পূজামণ্ডপে হামলায় সরাসরি জড়িত, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও আপলোড করছেন, যারা ভিডিও শেয়ার করছেন এবং যারা বিভিন্ন ধরনের অযাচিত মন্তব্য করছেন, যারা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন, র‌্যাব তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করছে। এ ধরনের ঘটনার মূলহোতা এবং পেছন থেকে ইন্ধন দেওয়া অন্তত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ