শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী?

টিকা নিবন্ধনে বয়সসীমা ১৮ বছর নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধনের জন্য বয়সসীমা কমিয়ে ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। এখন থেকে আঠারোর্ধ্ব যে কেউ সুরক্ষা ওয়েবসাইট এবং অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

মঙ্গলবার সন্ধ্যা থেকে নিবন্ধন পোর্টালে নতুন বয়সসীমা সংযুক্ত করা হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, যাদের বয়স ১৮ বা এর বেশি হয়েছে গতকাল সন্ধ্যা থেকেই সুরক্ষা ওয়েবসাইটে তাদের নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে ১৮ বছরের যে কেউ নিবন্ধন করে করোনার টিকা নিতে পারবেন।

এদিকে দেশে করোনাভাইরাসের আরও ২০ লাখ ডোজ টিকা এসেছে। সোমবার রাতে সিনোফার্মের ১০ লাখ ডোজ ও অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকার চালান ঢাকায় পৌঁছায়।

আগামী বৃহস্পতিবার রাত ১১টায় সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ