শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী?

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২০ অক্টোবর) বিকেলে খালেদা জিয়াকে দেখতে যান তিনি।

মূলত দলীয়ভাবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান। এরই অংশ হিসেবে আজও তিনি হাসপাতালে দেখতে গিয়েছেন। এ সময় তিনি খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।

এর আগেও গত ১৬ ও ১৩ অক্টোবর খালেদা জিয়াকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১২ অক্টোবর জ্বর আসায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিএনপির চেয়ারপারসনের চিকিৎসক সূত্রে জানা গেছে, আজ খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা কম আছে, জ্বর কমছে। তবে কিডনির সমস্যা আগের মতোই আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ