শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

১৯ অক্টোবরের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোভিড-১৯ টিকা দেওয়ার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন ঢাকা মহানগরীর সকল মাদ্রাসায় অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার। আগামী ১৯ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে শিক্ষার্থীদের তথ্য মাদ্রাসা শিক্ষা অধিদফতরে পাঠাতে হবে।

গত ১৪ অক্টোবর স্বাক্ষরিত চিঠি রাজধানীর মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন ঢাকা মহানগরীর সকল মাদ্রাসায় অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর সকল মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের নিজ নিজ মাদ্রাসার ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের নির্ধারিত ছক অনুসারে এক্সেল (Excel) শিট পূরণ করে আগামী ১৯ অক্টোবরের মধ্যে madrasahvaccination@gmail.com ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

নির্ধারিত ছকে শিক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর, ছাত্র বা ছাত্রী, শিক্ষার্থীর জন্ম তারিখ, অভিভাবকের মোবাইল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের এডুকেশন ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বর (ইআইআইএন) উল্লেখ করে তথ্য পাঠাতে হবে।

চিঠিতে আরও বলা হয়, তথ্যগুলো অবশ্যই ইংরেজিতে সংযুক্ত এক্সেল সিটে পূরণ করে পাঠাতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ