শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

চিকিৎসার জন্য ভারতে গেলেন মুফতি মিযানুর রহমান সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন রাজধানীর শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ।

আজ ১৭  অক্টোবর (রবিবার) সকাল  ১১ টার ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ইফতা বিভাগের নেগরান মুফতি শরীফ মালিক।

তিনি জানান, ‘মেরুদন্ডের হাড় ও হাতের জয়েন্টে তীব্র ব্যথাসহ শারীরিক জটিলতায় ভুগছিলেন মুফতি মিযানুর রহমান সাঈদ। এর আগে ২০০৪ সালের দিকে ভারতের মাদ্রাজে গিয়ে অপারেশন করান। এরপর প্রায় কয়েক বছর সুস্থ থাকলেও গত দুই মাস ধরে অসুস্থতা বোধ করছিলেন মুফতি মিযানুর রহমান সাঈদ’।

তিনি জানান, ‘বাংলাদেশে বেশ কয়েক জায়গায় ডাক্তার দেখানো হলেও অবস্থার খুব একটা উন্নতি হয়নি। তাই ডাক্তারদের পরামর্শে ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসা জন্য গিয়েছেন তিনি’।

ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসা শেষে উপমহাদেশের ঐতিহ্যবাহী ইলমী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ, সাহারানপুর ও হারদূয়ী হুজুরদের খানকায় সফরের কথা রয়েছে মুফতি মিজান রহমান সাঈদের।

মুফতি মিযানুর রহমান সাঈদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুফতি শরীফ মালিক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ