শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

জশনে জুলুস না করার অনুরোধে ব্রাহ্মণবাড়িয়ার আলেমদের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো জশনে জুলুস করতে না দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন আলেম-ওলামারা।

আজ শুক্রবার দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডায় দারুল আরকাম মাদরাসায় সংবাদ সম্মেলন করে এ অনুরোধ জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার মুহতামিম মুফতি মুবারক উল্লাহ বলেন, ‘আগামী ২০ অক্টোবর কতিপয় বিদাআত বিশ্বাসী লোকজন তথাকথিত জশনে জুলুস করতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ১৯৭৪ সালে পাকিস্তানের এক ব্যক্তি ঈদে মিলাদুন্নবীর নামে জশনে জুলুস আবিষ্কার করেন। মুসলমানদের ঈমান-আকিদাহ বিনষ্ট করার উদ্দেশ্যে এই জশনে জুলুস পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জশনে জুলুস যেহেতু ইসলামের আলোকে শরিয়তসম্মত নয়, তাই করোনাকালীন ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুস যেন কেউ না করতে পারে; সে জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। জশনে জুলুসের নামে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার আলেমগণ ও তৌহিদি জনতা অপপরিকল্পনাকারীদের ব্যাপারে সোচ্চার আছেন।’

সংবাদ সম্মেলনে দারুল আরকাম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আলী আযম ও মুফতি এনামু্ল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ