শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

করোনার তাণ্ডবে ফের বাড়ল মৃত্যু-শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৮০ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৮৪২ জন।

এর আগে বুধবার (১৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৬ হাজার ৬৯৩ জনের, শনাক্ত হয়েছিলেন ৩ লাখ ৮৭ হাজার ৪১১ জন। তার আগের দিন মঙ্গমবার (১২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৪ হাজার ৬৪৯ জনের, শনাক্ত হয়েছিল ৩ লাখ ৩১ হাজার ৮৭৬ জন।

এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৮৮ হাজার ৭০৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৯৯ লাখ ৬ হাজার ৬৭৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৭২ লাখ ৪৫ হাজার ৯৫৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ২১৭ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭৬২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪০ লাখ ১৯ হাজার ৬৮০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪৬৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৯৪৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১ হাজার ৪৪৩ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ