শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

যেভাবে পায়ে হেঁটে হজ করেছিলেন হাজী মহিউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামের চতুর্থ স্তম্ভ হজ। এটি ফরজ ইবাদাতগুলোর অন্যতম। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জীবনে একবার হজ করা ফরজ বা আবশ্যিক।

এখন হজ করতে যাওয়া বেশিরভাগ মানুষ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পৌঁছান বিমানে। আছে এর ব্যতিক্রমও। দিনাজপুরের মহিউদ্দিনও এমনই একজন হাজী।

হজ করার উদ্দেশে বাংলাদেশ থেকে সুদূর সৌদি আরবে পৌঁছান তিনি। সোমবার ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুর আগে জানিয়েছেন পায়ে হেঁটে হজে যাওয়ার সেই গল্প।

হাজী মহিউদ্দিনের সেই স্বাক্ষাৎকার- হাজী মহিউদ্দিন জানান, ‘বাসা থেকে প্রথমে ঢাকায় যাই, তারপর পতেঙ্গা। পতেঙ্গা থেকে জাহাজে সিংহল (শ্রীলঙ্কা) হয়ে পাকিস্তান যাই। এরপর একে একে আফগানিস্তান, ইরান, কুয়েত, ইরাক, জর্দান, মিশরসহ মোট ৩০ দেশ ঘুরে সৌদি আরব পৌঁছাই। সেখানে মক্কা হয়ে সর্বশেষে দেখা পেলাম মদিনার। মদিনায় পৌঁছে তিনমাস খাদেমের পদধূলি নিয়েছি। খাদেমের নাম ছিল ইসমাইল।

১১৫ বছর বয়সী এই হাজি বলেন, সবাই বিমানে না যেয়ে হেঁটে হজ করলে বহু দেশ দেখতে পারবেন। ইরাক ও ইরানে চলে গাধার পাল। এই হাজীদের সাথে গল্প-গুজব করতে পারবেন। তাদের পদধূলি নিতে পারবেন।

এতে আশা করি বহু নেকি পাওয়া যাবে। ধান চাষ করলে যেমন ধান পাওয়া যায়, বিষয়টি ঠিক তেমনি। জমি না চাষ করলে যেমন ধান পাওয়া যাবে না, ঠিক তেমনই হজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ