শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দেশে বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ: কিভাবে দেখছে ইসলামি সাংস্কৃতিক অঙ্গন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

দেশে বিজ্ঞাপনসহ বিদেশী চ্যানেল সম্প্রচার না করার নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এর ফলে অপারেটররা শর্তভঙ্গ করায় গত ১ অক্টোবর থেকে বাংলাদেশে বন্ধ রয়েছে বিদেশি টিভি চ্যানেলগুলোর সম্প্রচার। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দেশব্যাপী। সবকিছু ছাপিয়ে আলোচনার মূলে ছিল ভারতীয় টিভি সিরিয়াল প্রচার করে এমন চ্যানেলগুলো। বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেইজ ও অনলাইন পত্রিকার কমেন্ট বক্সে বিষয়টি নিয়ে মিম তৈরি করতেও দেখা গেছে নেটিজেনদের।

গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের দর্শকদের মাঝে এক রকম প্রভাব বিস্তার করে আছে ভারতীয় টিভি সিরিয়াল প্রচার করা চ্যানেলগুলো। এতে করে দেশের সমাজ-সংস্কৃতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে বলে শুরু থেকেই মতামত দিয়ে আসছেন সচেতন মহল।

ভারতীয় টিভি টিভি সিরিয়াল দেখতে না পারায় আত্মহত্যা, ঈদের সময় সিরিয়ালের বিশেষ চরিত্রের কাপড় কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা, বিভিন্ন ক্রাইম সিরিজ দেখে অপরাধ প্রবণতা বৃদ্ধি- এমন খবরে প্রায়  আঁতকে ওঠেন দেশের মানুষ। এসব নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা প্রায় এক দশক ধরেই চলে আসছে। এর মধ্যে হঠাৎ কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিদেশি চ্যানেল বন্ধ হওয়ার খবর। বিষয়টি নিয়ে দর্শক সমাজে বেশ তোলপাড় শুরু হয়েছে, যা ইতোমধ্যেই দেখা গেছে বিভিন্ন নেটমাধ্যমে।

যদিওবা  তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের পক্ষ থেকে আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি, বন্ধ করার জন্যও বলিনি। বাংলাদেশের আকাশ উন্মুক্ত। এখানে যে কোনো চ্যানেল সম্প্রচার করতে পারে কিন্তু সেটি দেশের আইন মেনে করতে হয়।’

তথ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সরকারের পক্ষ থেকে আরোপ করার শর্ত মানলে সারা দেশে আবারও চালু হতে পারে বিদেশি চ্যানেলগুলো। এদিকে শর্ত রক্ষা করায় ইতোমধ্যে সম্প্রচারের অনুমোদন পেয়েছে আল জাজিরা এইচডি, বিবিসি, সিএনএন, ডিডাব্লিউসহ ২৪ টি বিদেশি চ্যানেল। তবে এ তালিকায় এখনো নেই কোন ভারতীয় সিরিয়াল চ্য