শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

চীনা নিপীড়ন থেকে মুক্তি পেতে ক্যাপিটল ভবনের সামনে উইঘুরদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে একদল উইঘুর সম্প্রদায়ের লোক যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের সামনে বিক্ষোভ করেছে। শুক্রবার মার্কিন ক্যাপিটল ভবনের লিঙ্কন স্মৃতিসৌধের সামনে জড়ো হয়ে তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বিক্ষোভকারীরা মুসলিম সংখ্যালঘুদের ওপর চীনা নিপীড়নের অবসান চান।

মার্কিন ক্যাপিটল ভবনের সামনে জড়ো হওয়া উইঘুর বিক্ষোভকারীরা কালো শার্ট পরা ছিলেন। এক শ’র বেশি বিক্ষোভকারী লিঙ্কন স্মৃতিসৌধ এলাকার সামনে লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বক্তারা সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন।

এসব বক্তাদের মধ্যে আছেন মিসৌরি থেকে নির্বাচিত রিপাবলিকান দলের নারী কংগ্রেস সদস্য ভিকি হার্টজলার, নিউইয়র্ক থেকে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান টম সুজি, রাব্বি জ্যাক মোলিন ও ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশনের ভাইস চেয়ারম্যান নুরি তুর্কেল।

ভিকি হার্টজলার বলেন, মার্কিন কোম্পানিগুলো চীনে ব্যবসা করছে। এ সকল কোম্পানিগুলোর একটি নীতি ও নৈতিক বাধ্যবাধকতা আছে যে তাদের কোনো কাঁচামাল উইঘুর এলাকা থেকে আসবে না।

টম সুজি বলেন, তিনি সম্পূর্ণরূপে উইঘুর সমর্থক আর চীনের জাতিগত গণহত্যার বিরোধী।

ওই বিক্ষোভকারীরা আরো দাবি করেন, জিনজিয়াং প্রদেশে উইঘুরদের বন্দীশিবিরে আটক রাখা বন্ধ করতে হবে।

জাতিসঙ্ঘের দেয়া তথ্য অনুসারে, কমপক্ষে ১০ লাখ উইঘুরকে জিনজিয়াং প্রদেশে আটক করে রাখা হয়েছে। ওই বন্দীশিবিরগুলোকে ‘বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র’ বা পুনশিক্ষণ শিবির বলে অভিহিত করে চীন।

সূত্র: আনাদোলু এজেন্সি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ