শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

খেলাফত মজলিসের শুরা বৈঠক আগামীকাল: বিএনপি জোট ছাড়ার গুঞ্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল শুক্রবার (১ অক্টোবর) খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরার বৈঠক। দলটির একাধিক সূত্র আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চত করেছে।

সূত্র মারফত জানা যায়, আগামীকাল দুপুর ২টায় পল্টন কালভার্ট রোডস্থ সীগাল রেস্টুরেন্টে কেন্দ্রীয় শুরার বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এর আগে সকাল ১০টা থেকে ১২ পর্যন্ত দলটির নির্বাহী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

আসন্ন  নির্বাহী কমিটির বৈঠক ও কেন্দ্রীয় শুরার বৈঠককে সামনে রেখে দলটির বিএনপি জোট ছাড়ার ঘোষণা আসতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

জানা গেছে, ২০১৯ সালে দলের মজলিসে শুরার বৈঠকেই বিএনপি জোট থেকে বেরিয়ে আসার মৌলিক সিদ্ধান্ত ছিল। ওই সিদ্ধান্ত এখন চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে জানানোর পরিকল্পনা রয়েছে দলটির।

এসব বিষয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রভাবশালী একাধিক দায়িত্বশীলের সঙ্গে  কথা হয় আওয়ার ইসলামের।

এ বিষয়ে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, ‘একটি রাজনৈতিক দলের শুরার বৈঠক হচ্ছে—অবশ্যই এর তাৎপর্য আছে। যেহেতু আমরা রাজনৈতিক দল, সেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত থাকতেই পারে। শুরার বৈঠকের জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। আশা করি, বৈঠকে দুই শতাধিক সদস্যের কাছাকাছি অংশগ্রহণ করবেন। পাশাপাশি তারা সময় উপযোগী সিদ্ধান্ত নেবেন।’

জোট ছাড়ার ঘোষণা কি আসতে পারে আগামীকাল? জানতে চাইলে মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, বৈঠক ডাকা হয়েছে দলের প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়ার জন্য। তাই বৈঠকের আগে কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব না। অনেক বিষয়েই সিদ্ধান্ত আসতে পারে। বৈঠকে যা হবে; আগামীকাল বিকেল ৪টায় আমরা সংবাদ সম্মেলন করে তা জানিয়ে দিবো।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর কাছে জোট ছাড়ার বিষয়ে  জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো এখনই কিছু বলা যাচ্ছে না। আগামীকাল শুরার বৈঠক রয়েছে। বৈঠকে যা সিদ্ধান্ত হবে, তা-ই হবে। অগ্রিম বলা যাচ্ছে না।’

প্রসঙ্গত, এর আগে বিএনপি জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করাসহ কয়েকটি কারণ দেখিয়ে গত ১৪ জুলাই বিএনপি জোট ছেড়ে দেয় জমিয়তে উলামায়ে ইসলাম। ১৯৯৯ সালের ৬ জা