বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার থেকে ফের গণটিকা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে সারা দেশে পুনরায় গণটিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকা কর্মসূচি ফের শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে আজ রোববার জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক এবং লাইন ডিরেক্টর ডা. শামসুল হক।

ডা. শামসুল হক বলেন, ‘টিকা ক্যাম্পেইনে এক দিনে ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে।’

এ ছাড়া গণটিকাদান কর্মসূচি নিয়ে আজ দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিস্তারিত ব্রিফ করেছেন। সেখানে তিনি বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এ মাসেই আবারও বড় পরিসরে সারা দেশে টিকাদান ক্যাম্পেইন করা হবে। ক্যাম্পেইনের আওতায় এক কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হবে। একই সঙ্গে বর্তমান টিকাদান কর্মসূচিও চলমান থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ