শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শতবর্ষী প্রজ্ঞাবান অভিবাবক আল্লামা শফী রহ. : কিছু কথা, কিছু স্মৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।সাঈদ হোসাইন।।

সহজ, সরল, সাদাসিধে এক মাওলানা। প্রতিদিন কিতাব হাতে নিয়ে দারসে যেতেন, দারস শেষে আবার নিজ রুমে ফিরে আসতেন। এই ছিল নিয়মিত রুটিন। আশির দশকে যারা দেখেছেন, তারা এমনই বলেছেন। পরবর্তীতে শাইখুল আরব ওয়াল আজম আল্লামা মুহাম্মদ ইউনুস (হাজী সাহেব হুজুর) রহ. এর নেক নজর পড়ে তাঁর উপর।

হাজী সাহেব রহ. তখন হাটহাজারী মাদরাসার শুরার সভাপতি ও অভিভাবকপুরুষ। শুরার ফায়সালা অনুযায়ী তিনি মুহতামিম নির্বাচিত হন। হাটহাজারী মাদরাসার এক বার্ষিক মাহফিলে তিনি বলেন, 'মুহতামিম হওয়ার খায়েশ আমার নেই। হাজী ইউসুফ সাহেব এবং হাজী ইউনুস সাহেব রহ. আমাকে মুহতামিম বানিয়েছেন।' আমরা যার কথা বলছি তিনি হলেন আমাদের সবার প্রিয় আল্লামা আহমদ শফী রহ.।

[caption id="" align="aligncenter" width="353"]May be an image of text এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বই সম্পর্কে জানতে ছবিতে ক্লিক করুন।[/caption]

২০১০ সালে ধর্মনিরপেক্ষ শিক্ষানীতিসহ সরকারের বিভিন্ন ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরোধিতার মাধ্যমে এই নামটি আপন শক্তির দ্যুতি ছড়িয়ে ওঠে আসে লাইম লাইটে। ২০১৩ সালে ‘ইসলাম বিদ্বেষের প্রতিবাদে গর্জে উঠুন’ শিরোনামে সরকার ও দেশবাসীর প্রতি খোলা চিঠি দিয়ে পত্রিকার শিরোনাম হন। এরপর থেকে প্রায়ই তিনি জাতীয় দৈনিকগুলোর প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠেন। এরপর ৬ এপ্রিল শাহবাগের ইসলাম বিরোধী নাস্তিক্যবাদী অপশক্তি গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইসলামি মহা গণজাগরণের ডাক দেন।

১৩ দফা দাবির জন্য হাদিসের সিংহাসন ছেড়ে রাজপথে নেমে আসেন বয়োবৃদ্ধ এই মহানায়ক। তাঁর উস্তাদ ও শাইখ হুসাইন আহমদ মাদানী রহ. যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, তিনিও তেমনি সেই ব্রিটিশদের প্রেতাত্মা নাস্তিক্যবাদীদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন।

তারপর আসে ৫ মে। ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লিপিবদ্ধ হয় এক à