মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

একসময়ের বিশ্বের সবচেয়ে বৃহত্তম মসজিদ ‘গ্রেট মস্ক অব সামারা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: একসময়ের বিশ্বের সবচেয়ে বৃহত্তম মসজিদ ‘গ্রেট মস্ক অব সামারা’। ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১২০ কিলোমিটার উত্তরে টাইগ্রিস নদীর তীরে সামারা নগরে ছিল এই মসজিদের অবস্থান।

টাইগ্রিস নদীকেই আরবিতে দজলা নদী বলে। নদীটি তুরস্কে উৎপত্তি লাভ করে ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ফোরাত নদীর সঙ্গে মিলিত হয়েছে। জানা গেছে, নবম শতকে আব্বাসীয় খলিফা আল-মুতাওয়াককিল (৮৪৭-৮৬১ খ্রি.)-এর আমলে বিশাল এই মসজিদটি নির্মিত হয়।

ইতিহাস থেকে জানা যায়, ৮৫১ সালে এই মসজিদের নির্মাণকাজ শেষ হয়েছিল, যা ১৭ হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত ছিল। মসজিদের মূল ভবনটি ছিল ৩৮০০০ বর্গ মিটারজুড়ে। ১২৭৮ সালে মঙ্গল শাসক হালাকু খানের বাহিনীর আক্রমণের আগ পর্যন্ত প্রায় ৪০০ বছর এটিই ছিল বিশ্বের সবচেয়ে বড় মসজিদ।

এই মসজিদের বিশেষত্ব হলো শামুকের মতো দেখতে এই মসজিদের মিনার, যার নাম ‘মালাউইয়া’। ঘূর্ণায়মান পথের এই সুবিশাল মিনারটির উচ্চতা ৫২ মিটার, আর প্রস্থ ৩৩ মিটার। সুবিশাল এই মিনারটি বর্তমান যুগের মানুষের জন্য ৪০০ বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এককালের বিশ্বের সর্ববৃহৎ মসজিদের স্মৃতিচিহ্ন মাত্র।

২০০২ সাল থেকে মার্কিন সেনারা ইরাকের দখল নিলে সামারাও চলে আসে তাদের দখলে। তখন আশপাশের অঞ্চল পর্যবেক্ষণের জন্য তারা এই মসজিদের মিনারে অবস্থান করত। পরে বোমার আঘাতে ২০০৫ সালে মালাউইয়া মিনারটি ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: ইন্ডিয়া টাইমস ডটকম, ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ