শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.র ছোট বোনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য প্রয়াত আমীর, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর ছোট বোন, হাটহাজারী মাদরাসার উচ্চতর আরবী সাহিত্য বিভাগের প্রধান মাওলানা আনোয়ার শাহ আযহারীর আম্মা মোছাঃ মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুর বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তার বড়ছেলে মাওলানা আনোয়ার শাহ আযহারী।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ১১ টা পনেরো মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

মরহুমা আল্লামা বাবুনগরী রহ. এর ছোট বোন। দীর্ঘদিন যাবত তিনি ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর।

সাংসারিক জীবনে মরহুমা চার ছেলে ও তিন মেয়ের জননী ছিলেন। মেয়েরা সবাই কুরআনের হাফেজা এবং দুই ছেলেও হাফেজে কুরআন। বড় ছেলে মাওলানা আনোয়ার শাহ আযহারী মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে আরবী সাহিত্য ও হাদীসের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি হাটহাজারী মাদরাসার উচ্চতর আরবী সাহিত্য বিভাগের প্রধান হিসেবে খেদমতে নিয়োজিত আছেন।

মরহুমা মুর্শিদে আজম মাওলানা আবদুল মজিদ শাহ সাহেব রহ. এর সুযোগ্য সন্তান বিশিষ্ট আলেম মাওলানা যাকারিয়া রহ. এর সহধর্মিণী ছিলেন।

আজ রাত নয়টায় মাদার্শা ইউনিয়নের শাহ মজিদিয়া হাফিজিয়া মাদরাসার মাঠে এই মহীয়সীর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়াবেন হেফাজত ইসলামের আমির ও বাবুনগর মাদরাসার মুহতামিম মুহিব্বুল্লাহ বাবুনগরী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ