আওয়ার ইসলাম ডেস্ক: আল্লাহ রাব্বুল আলামীন বান্দাদের উপর যেসব আমল ফরয করেছেন, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হল তওবা। তওবা অর্থ হল, তাঁর দিকে ফিরে আসা। এটা আল্লাহর সকল বান্দাদের উপর ফরয। মুসলিম-অমুসলিম সবার উপরে ফরয।
[caption id="" align="aligncenter" width="300"]
বইটি সংগ্রহ করতে বা বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।[/caption]
অমুসলিম ইসলাম গ্রহণ করে নাই, ঈমান আনে নাই; তার উপরও ফরয- কুফর থেকে, র্শিক থেকে তওবা করে মুসলিম হয়ে যাওয়া, ঈমান গ্রহণ করা। যে ঈমান এনেছে, আল্লাহ তাআলা মুসলিম হওয়ার তাওফীক দান করেছেন, তার উপর ফরয তাকওয়ার জিন্দেগী অবলম্বন করা। অর্থাৎ যতকিছু আল্লাহ তাআলা হারাম করেছেন, যত পাপ, যত গুনাহ সবকিছু থেকে বেঁচে থাকা।
আল্লাহর ফরযগুলো আদায় করা, এটা হল তাকওয়া। সকল মুমিন-মুসলিমের উপর তাকওয়ার জিন্দেগী অবলম্বন করা ফরয। ন্যূনতম তাকওয়ার স্তুর হল গুনাহ থেকে বেঁচে থাকা আর আল্লাহর ফরয আদায় করা।
আল্লাহর হক আদায় করা, বান্দার হক আদায় করা। এই ফরয অনেকসময় লঙ্ঘিত হয়ে যায়। আমরা খেয়াল করি না, ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায় এবং ফরয-ওয়াজিব কোনো আমল ছুটে যায় এবং অজান্তে, অনিচ্ছায় বা সম্পূর্ণ বেখেয়ালিতেও অনেকসময় জরুরি আমল ছুটে যায় এবং কোনো গুনাহ হয়ে যায়।
এজন্য সর্বাবস্থায় তওবা করা উচিত। গুনাহ হয়ে গেলে তো বটেই। আমার খবর নেই, আমার ধারণা যে, কোনো গুনাহ হয় নাই তবুও তওবা করা। কেন? কারণ আমি তো মানুষ! শুধু মানুষ না, আমি একজন সাধারণ মুমিন। রাসূলুল্লাহর উম্মত।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো মানুষ। কিন্তু তিনি রাসূল, নবী, মা‘ছুম, নিষ্পাপ। আখেরী নবী হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যীন। সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসবে না। নà¦
