বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

জেরুসালেম থেকে ফিলিস্তিনিদের অস্তিত্ব নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে: শায়েখ সাবরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম আল-আকসা মসজিদের খতিব এবং বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শায়েখ ইকরামা সাবরি ফিলিস্তিনিদের জেরুসালেম থেকে ফিলিস্তিনিদের অস্তিত্ব নিশ্চিহ্ন করার কর্মসূচী ইসরায়েলের ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন।

আল হেলাল মিডিয়া জানায়, গতকাল দেয়া এক বিবৃতিতে তিনি আরো বলেন, এ বিপদ সম্পর্কে সচেতন হওয়া উচিত, কারণ ইসরায়েল জেরুসালেমের একটি বিশাল এলাকা, সম্পত্তি এবং বাড়ি দখল করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

শায়েখ ইকরামা সাবরি বলেন, সাম্প্রতিক দেশের গরম আবহাওয়া ইসরায়েলের গোপন পরিকল্পনা থেকে মনোযোগ সরিয়ে নিয়েছিল। এ সুযোগ গ্রহণ করেছে ইসরায়েল। তারা ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের দখল সুদৃ় করার প্রচেষ্টা অব্যাহত রাখার নানান ষড়যতন্ত্র অব্যহত রেখেছে।

শায়েখ ইকরামা সাবরি বলেন, আল-কুদসের ফিলিস্তিনিদের উচিত সঠিক পরামর্শের জন্য আল-কুদসের বিশ্বস্ত আইনজীবীদের সাথে যোগাযোগ করা। আইনীভাবে তাদের সঙ্গে লড়াই করতে এগিয়ে আসা। আল-আকসা মসজিদে তিনি আরো বলেন, ইহুদি বসতি স্থাপনকারীদের আল-আকসা মসজিদে ইবাদত করার কোনো অধিকার নেই। পবিত্র হারামে ইবাদত করার অধিকার শুধু মুসলমানদের।

তিনি বলেন, ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি ভাই-বোনেরা সবচেয়ে বেশি নিপীড়নের মুখোমুখি হচ্ছেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে ফিলিস্তিনি বন্দিদের রক্ষা ও সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সূত্র: আল হেলাল মিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ