শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দামেস্কের ঐতিহাসিক মসজিদে ১৫ বছর পর জুমার নামাজ আদায় সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের

নারায়ণগঞ্জে মসজিদের বারান্দায় যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চৌধুরীপাড়া বায়তুল আলা কবরস্থান জামে মসজিদের বারান্দায় শরীফ (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া এলাকার বায়তুল আলা কবরস্থান জামে মসজিদের বারান্দা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নিহত শরীফ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।

ভোলাব ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, শুক্রবার সকালে চৌধুরীপাড়া বায়তুল আলা জামে মসজিদের বারান্দায় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা এক যুবকের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

লাশের কাছ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত বৃহস্পতিবার রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা ছুরি দিয়ে শরীফকে মাথায় আঘাত করে হত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর পুরো ঘটনা জানা যাবে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে।

-এএ