শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৭০ ভাগ বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছেন নারীরা: ‘অর্থনৈতিক সঙ্কট’ এর পেছনে কতটা দায়ী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি

করোনা মহামারিতে পারিবারিক সহিংসতার পাশাপাশি বিবাহ বিচ্ছেদের হারও বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেছেন, ‘এ সময়ের বিবাহ বিচ্ছেদের ঘটনার মধ্যে ৭০ শতাংই ঘটেছে নারী কর্তৃক।’

সুখী-সুন্দর সৌহার্দ্যপূর্ণ দাম্পত্য জীবন সকলেরই কাম্য। ইসলাম বিয়ের মাধ্যমে প্রেম-প্রীতি, ভালোবাসার একটি সুন্দর পরিবেশ তৈরিতে সকলকে উৎসাহ প্রদান করে। দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মাঝে যখন ভারসাম্যহীন, পারস্পরিক মনোমলিন্যতা ও সাংসারিক তিক্ততা দেখা দেয়, তখন একত্রে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থা থেকে উত্তরণের উপায় নারী-পুরুষ উভয়ের জন্য বিবাহ চুক্তির অবসান ঘটানোর সুযোগ ইসলাম রেখেছে। ইসলামে তালাকের ব্যবস্থা রাখলেও তালাক প্রদানে উৎসাহিত করা হয়নি। এটা নিরুপায়ের মাঝে উপায় হিসেবে গণ্য।

তবুও কেনো অপ্রত্যাশীতভাবে বাড়ছে এই বিবাহ বিচ্ছেদ? এর মূলত অর্থনৈতিক সঙ্গটই কি মূল কারন? এ বিষয়ে জানতে চাইলে আওয়ার ইসলামকে এক বিশেষ আলাপচারিতায় দেশের অন্যতম ফিকহ বিশেষজ্ঞ, রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, বর্তমানে নারীদের থেকে অধিকহারে বিবাহ বিচ্ছেদের মূল কারণ হলো, নারীরা বিয়ের পর ইসলাম না মানা ইসলাম নারীদেরকে যে অনুশাসন দিয়েছে তার উপর না চলা।

দেশের অন্যতম এ ফিকহ বিশেষজ্ঞ বলেন, ‘স্বামীর অর্থনৈতিক সংকট নারীদের বিবাহ বিচ্ছেদের কারণ বলে আমি মনে করি না। তবে এটাও কারণ হতে পারে। কিন্তু সেটা খুবই ছোট একটা কারণ। অর্থনৈতিক কারনেই যে নারীদের বিচ্ছেদ বাড়ছে বিষয়টি এমন নয়।’

তিনি আরো যুক্ত করেন, ‘বিচ্ছেদের কারণ খুঁজতে গেলে বর্তমানে দেখা যায় বিয়ের ক্ষেত্রে ইসলাম যে নীতিমালা দিয়েছে, তা মানা হয় না। হাদীসের ভাষ্যমতে বিয়ে যে