শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

ইতালি উপকূলে বিপদে পড়া শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:ইতালি উপকূলে বিপদে পড়া শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। তারা জানিয়েছে, এসব অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছিলেন। তাদের বহনকারী দুটি নৌকা ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি পৌঁছালে শক্তিশালী ঝড়ের মুখে পড়ে।

ঝড়ে একটি নৌকা ক্ষতিগ্রস্ত হয়ে ডুবতে শুরু করে। এ অবস্থায় অভিবাসনপ্রত্যাশীরা ছোট্ট একটি পাথুরে দ্বীপের মতো জায়গায় আটকে পড়েন। পরে ইতালির কোস্টগার্ড বাহিনীর সদস্যরা রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে তাদের উদ্ধার করেন।

একটি ছোট ভেলায় তিনজন করে অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে দূরের জাহাজে তোলা হয়। এসময় একাধিকবার পানিতে ঝাঁপিয়ে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করতে হয়েছে কোস্টগার্ড সদস্যদের।

এক বিবৃতিতে ইতালীয় কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই মানসিক ট্রমায় ভুগলেও শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

ইতালির পর্যটন সৈকত লাম্পেদুসার ঠিক উল্টো দিকে একটি নির্জন দ্বীপে অভিবাসনপ্রত্যাশীরা আটকা পড়েছিলেন বলে জানা যায়। তাদের মধ্যে ৪৯ নারী ও ২০ শিশু রয়েছে। তবে এসব অভিবাসনপ্রত্যাশী কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত নয়।

ইতালির ওই অঞ্চলে শরণার্থী শিবির রয়েছে। উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের সেখানেই পাঠানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ডয়েচে ভেলে

এনটি