শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

যে কারণে বারবার পিছিয়ে যাচ্ছে তালেবানদের সরকার গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। তালেবানের দোহা এবং হাক্কানি গোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধ এবং হায়বাতুল্লাহ আখুন্দজাদাকে ‘সর্বোচ্চ নেতা’ হিসেবে মেনে নিতে হাক্কানী নেটোয়ার্কের অস্বীকৃতির কারণেই এই বিভেদ সৃষ্টি হয়েছে।

সূত্রটি জানায়, সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই এবং দুইবারের প্রেসিডেন্ট প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহর মতো আগের সরকারের রাজনৈতিক নেতাদেরকেও নতুন সরকারে অন্তর্ভুক্ত করা নিয়ে তালেবানের দোহা ও হাক্কানি গ্রুপের মধ্যে মতবিরোধ শুরু হয়।

তালেবানের সামরিক কমান্ডাররা তাদেরকে নতুন সরকারে রাখতে নারাজ, অন্যদিকে দোহা শাখা তাদেরকেও অন্তর্ভুক্ত করার পক্ষে।

বিশ্বের অন্যতম হাক্কানি নেটওয়ার্কের নেতাদের সঙ্গে মোল্লা বারাদারের ‘উত্তপ্ত বাক্যবিনিময়’ হয়েছে বলেও খবর পাওয়া গেছে। হায়বাতুল্লাহ আখুন্দজাদার তিনজন ডেপুটির একজন এবং নতুন সরকারের সম্ভাব্য প্রধান মোল্লা বারাদার।

ধারণা করা হচ্ছে এই সংকটের একটি সমাধান বের করার জন্যই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ গত শনিবার কাবুলে উড়ে গেছেন। তবে পাকিস্তানি এই গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অতীতে হাক্কানিদেরকে সহায়তা করার অভিযোগ রয়েছে।

হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানির ছেলে সিরাজউদ্দিনকে গ্রেপ্তার করতে পারলে ৫ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই।

পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গেও তাদের সম্পর্ক রয়েছে বলে দীর্ঘদিন ধরে সন্দেহ করা হচ্ছে। ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে মার্কিন ‘জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান’ হিসেবে দায়িত্ব পালন করা ইউএস অ্যাডমিরাল মাইক মুলেন, ২০১১ সালে হাক্কানি নেটওয়ার্ককে ইসলামাবাদের গোয়েন্দাদের “সত্যিকারের বাহু” হিসেবে বর্ণনা করেছিলেন।

জুন মাসের এক প্রতিবেদনে জাতিসংঘের পর্যবেক্ষকেরা বলেছেন, হাক্কানিরা তালেবানদের লড়াইয়ে ব্যাপক অবদান রেখেছে এবং এরা “যুদ্ধের জন্য সদা প্রস্তুত একটি বাহিনী”।

গত সপ্তাহে তালেবান এবং অন্যান্য আ