সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

মাসিক নকীব এর সীরাত সংখ্যায় লেখা আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব এর সীরাত সংখ্যা ২০২১ এর জন্য লেখা আহ্বান করা হয়েছে। যে কোন বয়সী মানুষ এতে লেখা পাঠাতে পারবে।

পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ! ইতিহাসের শ্রেষ্ঠ মহা-মানব। যিনি আকশের মতো উদার। সীমাহীন প্রেম যার হৃদয়জুড়ে। যিনি জন্ম থেকে গেয়েছেন সত্য ও সুন্দরের গান। অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর বুকে জ্বেলেছেন দীপ্ত আলোর মশাল। হৃদয়ে হৃদয়ে বিলি করেছেন মহা-সত্যের পয়গাম। যিনি মানুষকে শিখিয়েছেন ভালো-মন্দ, আলো-আঁধার।

তিনি আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাকে নিয়ে জমে আছে আমাদের মনে নানা কথা, আবেগ, অনুভূতি। মাসিক নকীবের অক্টোবর সংখ্যা ২০২১ হযরত মুহাম্মদ সা. কে নিয়ে। রাসূল সা. কে নিয়ে লেখা পাঠিয়ে দিন মাসিক নকীবে।

যেসব ক্যাটাগরিতে লেখা যাবে- রাসূল সা. এর প্রেমে মুগ্ধকর চিঠি, কবিতা-ছড়া, মদিনার সফর, মাসজিদুন নববী, টুকরো টুকরো ভালোবাসা ও ভালোলাগার কথাও লিখবে পারবে।

লেখা জমা দিতে হবে ১৫ সেপ্টেম্বর ২০২১ এর মধ্যে। লেখা পাঠাবেন- ৫৫/বি, নোয়াখালী টাওয়ার (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা ১০০০। মোবাইল: ০১৯৬৬-১১০৮৩৩, ০১৭২৮-৮৯১০৩৫। মেইল: masiknakeeb@gmail.com


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ