বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীতে মাদক বিক্রয় ও সেবনের দায়ে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে মোট ৩ হাজার ৭৫২ পিস ইয়াবা, ২৩২ গ্রাম ৬৮ পুরিয়া হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল, ৩ কেজি ৮৪৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩৫টি মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি সূত্র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ