বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

‘আমাদের তাবলীগের উসূল হল আমরা মন্দ বিষয়ে আলোচনা করি না, ভালো জিনিস প্রচার করি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

পাকিস্তানের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা তারেক জামিল বলেছেন, ‘আমাদের তাবলীগের একটি উসূল হল আমরা মন্দ বিষয়ে আলোচনা করি না, নেতিবাচক কথা বলি না, আমরা ইতিবাচক কথার প্রচার করি, কাউকে খারাপ বলি না, ভালো জিনিস সম্পর্কে বয়ান করি। তিনি বলেন, ভালো বিষয়ের আলোচনা এতো বেশি হওয়া উচিত যেন ভালো আলোচনার কারণে খারাপ জিনিসগুলো ঢাকা পড়ে যায়।

বিবিসি উর্দুর সাংবাদিক আদিল ফারুককে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন প্রখ্যাত দায়ী মাওলানা তারিক জামিল।

এসময় তিনি আরো বলেন, ‘আল্লাহ তায়ালার কাছ থেকে মানুষের দূরে সরে যাওয়া সব থেকে বড় সংকট। তিনি বলেন, বর্তমানে এটাই আমাদের জীবনের মৌলিক সমস্যা।

বিবিসি উর্দুকে তিনি বলেন, মানুষ আল্লাহ তায়ালার পরিচয় জানে না বলেই আল্লাহ তায়ালার বান্দাদের তাদের হক দেয় না, তাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে থাকে। যদি তারা আল্লাহ তায়ালাকে ভালোভাবে জানতো, চিনতো তাহলে কি তারা এমন করতো?

‘গত ৩০ বছর ধরে আমি মানবিকতা ও মানুষের অধিকার বিষয়ে বয়ান করে চলেছি। আমার সবগুলো বয়ান হুকুকুল ইবাদ সম্পর্কে হয়ে থাকে। আমি হুকুকুল ইবাদ ও হুকুকুল্লাহ সম্পর্কেই বয়ান করে থাকি। আমি হুকুকুল ইবাদ সম্পর্কে ততটুকুই আলোচনা করি যতটুকু আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন। আর আল্লাহ তায়ালা নিজের হকের তুলনায় বান্দার হক নিয়ে বেশি আলোচনা করেছেন’।

সূত্র: বিবিসি উর্দু

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ