শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ময়মনসিংহে ইসলামী আন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ময়মনসিংহের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ময়মনসিংহ মহানগর সভাপতি মুফতী মুহাম্মাদ ইয়াকুব সাঈদের সভাপতিত্বে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগরের জয়েন্ট সেক্রেটারি, মুহাম্মাদ জয়নুল আবেদীন ফরাজীর পরিচালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ,ময়মনসিংহ মহানগর শাখার সহ সভাপতি ও সদর উপজেলা শাখার সভাপতি, আলহাজ্ব মুহাম্মাদ আনোয়ার হোসেন। দক্ষিণের সহ সভাপতি, মাওঃ মাসউদুর রহমান।

নগর সাংগঠনিক সম্পাদক, মুফতী মাজহারুল ইসলাম। ইসলামী শ্রমিক আন্দোলন, ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান শিমুল। ইসলামী যুব আন্দোলন,ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক, মাহমুদ হাসান সোহাগ। সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, সোহেল আহমাদ।ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি, মুহাম্মাদ আরিফুল ইসলাম জুয়েল।

মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ রুকনুজ্জামান ওয়ালিদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান।

-এএ