সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

স্বল্প খরচে ঘর সাজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাকালে বেশির ভাগ সময়ে ঘরেই কাটছে। তাই ঘরের সজ্জা একঘেয়ে লাগতেই পারে। কিন্তু চাইলেই ঘরের গোটা সাজটাই বদলে ফেলতে পারবেন না আপনি। এটি যেমন খরচসাপেক্ষ, তেমন কষ্টের। তাই এমন ভাবে পরিকল্পনা করে ঘরের সাজ বদলান, যাতে এই সব ঝামেলা এড়িয়ে যেতে পারেন। কী করে সাজালে ঘরের ভোল অনেকটাই পাল্টাবে, আবার পকেটেও তেমন টান পড়বে না। আসুন জেনে নিন।

ওয়াল পেপার: দেওয়ালে নতুন রং করার খরচ অনেক। তাই ওয়াল পেপার কিনে নিন। আঠা দেওয়া থাকলে আপনি নিজেই লাগাতে পারেন। গোটা দেওয়ালটা না করে ঘরের একটি অংশেও করতে পারেন।

কুশন-পর্দা-বেডকভার: অনেক সময় এই ছোটখাটো কয়েকটা বদল করলেও ঘরের ভোল পাল্টে যায়। এগুলি বদলাতে আপনার বিশেষ কোনও খরচও হবে না। একটা ভারী পর্দার সঙ্গে একটা স্বচ্ছ পর্দা বা মাটিতে একটা অন্য রকম দেখতে রংবেরঙের কার্পেট পাতলেই ঘর অন্য রকম দেখাবে।

আলো-সময়: অনেক সময় ঘরের যে কোনও একটা জিনিস বদলালেও ঘর অন্য রকম দেখতে লাগে। দেওয়ালে একটি ছবির বদলে একটি নতুন ডিজাইনের আয়না লাগিয়ে দেখুন। ঘর দেখতে বড় লাগবে। ঘরের যে কোণে বসে আপনি বই পড়তে বা গান শুনতে ভালবাসেন, সেখানে একটা তুর্কি আলো বা টেরাকোটার আলোর শেড লাগিয়ে দেখতে পারেন।

ছোটখাটো বদল: ঘরের দেওয়াল-জো়রা আলমারির হ্যান্ডেল বা ড্রেসিং টেবিলের হাতলগুলি বদলে ফেলতে পারেন। ঘরের এক কোণে কিছু গাছ রাখতে পারেন। বিছানার পাশের টেবিলে নতুন ঘড়ি বসাতে পারেন। এই রকম ছোট ছোট বদলেও আপনার শোয়ার ঘরটি সেজে উঠবে একদম অন্য রূপে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ