বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মেখলের মাওলানা উসমান ফয়েজীর সুস্থতায় বিশেষ দোয়ার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ১০ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওমরাহ পালন শেষে মদিনায় বাংলাদেশি নারীর মৃত্যু শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহর ইন্তেকাল সম্পত্তি হস্তান্তর বিলের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে হাজার কোটি টাকা উত্তোলন সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি পদক্ষেপের প্রস্তুতি কাল মসজিদে হারাম ও মসজিদে নববীতে জুমায় ইমামতি করবেন যারা রাষ্ট্রীয়ভাবে জাকাত চালু করে দারিদ্র্য দূর করার আহ্বান শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার ভোরে ভারতের কোচবিহার ১৪৫ ব্যাটালিয়নের চেংড়াবান্দা বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্যদের ছোড়া গুলিতে তারা নিহত হন।

নিহতরা হলেন— ইউনুস আলী (২৬) বুড়িমারী ডাঙ্গাপাড়া এলাকার বুলবুলের ছেলে এবং সাগরের (২৭) এখনও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল সাঈদ নেওয়াজ (নিশাদ)। তিনি জানান, বুড়িমারী সীমান্তের ওপারে গরু আনতে যান ইউনুস আলী ও সাগরসহ তার সঙ্গীরা। ফেরার পথে ভারতের কোচবিহার-১৪৫ ব্যাটালিয়নের চেংড়াবান্দা বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্য তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি যুবক নিহত হন। ঘটনার পরই বিএসএফ সদস্যরা নিহতদের মরদেহ নিয়ে গেছে বলে জানান ইউপি সদস্য নিশাদ।

এ বিষয়ে বুড়িমারী বিজিবির কোম্পানি কমান্ডার বেলাল হোসেন জানান, স্থানীয়রা বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ