বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মেখলের মাওলানা উসমান ফয়েজীর সুস্থতায় বিশেষ দোয়ার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ১০ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওমরাহ পালন শেষে মদিনায় বাংলাদেশি নারীর মৃত্যু শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহর ইন্তেকাল সম্পত্তি হস্তান্তর বিলের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে হাজার কোটি টাকা উত্তোলন সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি পদক্ষেপের প্রস্তুতি কাল মসজিদে হারাম ও মসজিদে নববীতে জুমায় ইমামতি করবেন যারা রাষ্ট্রীয়ভাবে জাকাত চালু করে দারিদ্র্য দূর করার আহ্বান শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বাহিনীর গুলিতে ১২ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। গাজা-ইসরায়েলি সীমান্তে গত সপ্তাহে বিক্ষোভে অংশ নেওয়া শিশুটির মাথায় গুলি লেগেছিল। ওই আঘাতের কারণেই শনিবার (২৮ আগস্ট) তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজা স্বাস্থ্য কর্মকর্তারা।

ওই শিশুর নাম হাসান আবু আল-নেইল। সে গত ২১ আগস্ট গুলিবিদ্ধ হয়। এরপর থেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছিল সে।

অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরের অগ্নিসংযোগের ৫২ বছর এবং ইসরায়েল ও মিসরের অবরোধ আরোপের বিরুদ্ধে গাজায় হামাস আয়োজিত এক বিক্ষোভে সে অংশ নিয়েছিল।

বিক্ষোভে অংশ নেওয়া কমপক্ষে ৪১ জন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হন। এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, বেশকিছু বিক্ষোভকারী সীমান্তের প্রাচীর বেয়ে ওঠার চেষ্টা করেছিল এবং তারা ইসরায়েলি সেনাদের দিকে বিস্ফোরক নিক্ষেপ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ