বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মেখলের মাওলানা উসমান ফয়েজীর সুস্থতায় বিশেষ দোয়ার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ১০ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওমরাহ পালন শেষে মদিনায় বাংলাদেশি নারীর মৃত্যু শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহর ইন্তেকাল সম্পত্তি হস্তান্তর বিলের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে হাজার কোটি টাকা উত্তোলন সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি পদক্ষেপের প্রস্তুতি কাল মসজিদে হারাম ও মসজিদে নববীতে জুমায় ইমামতি করবেন যারা রাষ্ট্রীয়ভাবে জাকাত চালু করে দারিদ্র্য দূর করার আহ্বান শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের

৩ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এয়ার বাবলের আওতায় ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালু হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর থেকে। ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছে। শনিবার এ তথ্য জানায় ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রণালয়।

সপ্তাহে ৭টি ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে স্পাইস জেট ৩টি, এয়ার ইন্ডিয়া ২টি ও ইন্ডিগোর ২টি ফ্লাইট চালুর প্রস্তাব রয়েছে।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এয়ার বাবলের আওতায় ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালুর কথা জানিয়েছিলেন।

তবে ২০ আগস্ট থেকে ফ্লাইট চালু না হলে ২২ আগস্ট থেকে ফ্লাইট চালুর বিষয়ে উভয় পক্ষ আলোচনা করেছিল। তবে শেষ পর্যন্ত আর ফ্লাইট চালু হয়নি।

ভারতের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ চালু রয়েছে। করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ওই দেশগুলোতে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ