শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি: মাঝিসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইসকা বিলে বালুবোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী ট্রলার ডুবে ২১ জনের মৃত্যুর ঘটনায় মাঝিসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে পালিয়ে যাওয়ার সময় উপজেলার চরইসলামপুর গ্রাম থেকে তাদের আটক করে স্থানীয়রা।

তারা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার আবজল মিয়ার ছেলে, ট্রলারের মাঝি জামির মিয়া (৩৫), তার সহযোগী কাশেম মিয়ার ছেলে খোকন (২২) ও মৃত আব্দুল করিমের ছেলে রাসেল (১৮)।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, দুঘর্টনার পর ট্রলারটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এ সময় চরইসলামপুর থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার বিকালে ট্রলারডুবির ওই ঘটনায় ৫০ জন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও প্রাণ হারান ২১ জন। শনিবার সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে।

-এএ