সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

মুসলিম উম্মাহর ইতিহাস ৭-১৪ খণ্ডের প্রি-অর্ডার শুরু, কিনুন ৬০% ছাড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাওলানা ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ বইয়ের ৭-১৪ খণ্ডের প্রি-অর্ডার শুরু হয়েছে। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। পাঠকরা এই খণ্ডগুলো কিনতে পারবে ৬০ পার্সেন্ট ছাড়ে।

ইত্তিহাদের প্রকাশক ও কর্নধার মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, মাওলানা ইসমাইল রেহান রচিত ‘তারিখে উম্মতে মুসলিমা’ গ্রন্থটির পটভূমি সৃষ্টির সূচনাকাল থেকে বর্তমান সময় পর্যন্তকার সমস্ত ইতিহাস। এই দীর্ঘ সময়ে সংঘটিত মুসলিম উম্মাহর আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক তাবৎ প্রেক্ষাপট নিয়ে রচিত হয়েছে এই দালিলিক গ্রন্থ। ইতিহাসের অজস্র পট-পরিবর্তনের দৃশ্যচিত্র অত্যন্ত কুশলী ও সুনিপুণ বুননে উপস্থাপন করেছেন পাকিস্তানের খ্যাতনামা এই ইতিহাসবিদ।

মনোরম-স্নিগ্ধ ভাষায় গ্রন্থটির পাতায়-পাতায় প্রাণবন্ত হয়ে আছে মুসলিম উম্মাহর কল্লোলিত বিচিত্র সময়। অল্পদিনের ভেতর পুরো উপমহাদেশে গ্রন্থটি ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে বিভিন্ন ভাষায় শুরু হয়েছে এর অনুবাদের কাজ।

এমন একটি মূল্যবান গ্রন্থ থেকে বাঙালি পাঠকরা কেন বঞ্চিত থাকবে? তাই বাংলাভাষী পাঠকদের জন্যে গ্রন্থটি অনুবাদ করা হয়েছে। আশা করি, মূল বইটি ৭ খন্ডে সম্পন্ন হবে। ইতোমধ্যে বইটির চার খন্ড প্রকাশিত হয়েছে। আমরা চার খন্ডের সম্পূর্ণ বাংলা অনুবাদ ১৪ খন্ডে সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ। গত ফ্রেব্রুয়ারি মাসে বাংলা অনূদিত প্রথম ৬ খণ্ড প্রকাশিত হয়েছে।

এক নজরে বই

বই: মুসলিম উম্মাহর ইতিহাস (৭-১৪)
লেখক: ইসমাইল রেহান
ভাষা নিরীক্ষণ: আহসান ইলিয়াস
মুদ্রিত মূল্য: ৫১০০/-
প্রি-অর্ডার মূল্য: ২০৪০/-

অনলাইনে অর্ডার করুন- রকমারি.কম, ওয়াফিলাইফ, কুইককার্ট, সহিফাহ শপ, অন্যরকম শপ, মানযিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ