শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

প্রধানমন্ত্রীর অনুদান পেলো ময়মনসিংহের ৭৫ সাংবাদিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ>

ময়মনসিংহে ৭৫ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা পেয়েছেন।

আজ বুধবার (২৫ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিকদের হাতে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা দশ হাজার টাকার চেক তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচারক গাঁলিভ খান, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি এ জেড এম ইমামউদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, এমইউজের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম মোতালেব ও আর্থিক সহায়তাপ্রাপ্ত দৈনিক আমাদের সময়ের ময়মনসিংহ প্রতিনিধি নজরুল ইসলাম। এসময় আর্থিক সহায়তাপ্রাপ্ত প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকগণ প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা পাচ্ছেন। এই দিনটি ময়মনসিংহের সাংবাদিকদের জন্য একটি আনন্দের দিন। কেননা করোনাকালীন সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেছেন। অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। অনেকেই মারা গেছেন। অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানবিক প্রধানমন্ত্রী সকলের পাশে থাকার জন্য নানাভাবে সহায়তা প্রদান করেছেন। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি এ জেড এম ইমামউদ্দিন মুক্তা করোনা অতিমারিতে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা প্রদান করায় কৃতজ্ঞতা জানান।

ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, ময়মনসিংহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন সমন্বয় করে সাংবাদিকদের তালিকা