শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

স্মৃতির আঙিনায় আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ রাফে।।

হেফাজতে ইসলামের নাম শুনলে যে দুজন মানুষের কথা মুহূর্তেই স্মৃতিতে উজ্জ্বল হয়ে ওঠে, তাদের একজন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.। এই কদিন আগেও যিনি কাঁপা কাঁপা গলায় গোটা জাতিকে ধর্মীয় নির্দেশনা দিতেন। তিনি এখন বেঁচে নেই। এত এত জীবন্ত স্মৃতি ও ত্যাগ-পরিশ্রমের ইতিহাস সব যেন কতদূর সরে গেল!

আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. প্রথম দেশব্যাপী আলোচনায় আসেন ২০১৩ সালের হেফাজতের ঐতিহাসিক আন্দোলনের সময়। বস্তুত সাংগঠনিক পরিচয়-খ্যাতির পূর্ব থেকেই তিনি ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। সারা জীবন তিনি হাদীসের খেদমত করেছেন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এটাই ছিল তার প্রধান ও অন্যতম পরিচয়। ধারণা করা হয়- মৃত্যু পর্যন্ত তিনি পঞ্চাশ হাজারের বেশি ছাত্র পড়িয়েছেন। সুগন্ধি মেখে শুভ্র পবিত্র জামা গায়ে জড়িয়ে অভিনব পদ্ধতিতে যখন হাদিসের দরস দিতেন, মুগ্ধ হয়ে শুনতে হত। পবিত্রতার আবেশে চোখমুখ উজ্জ্বল হয়ে উঠত। বাংলাদেশের ইতিহাসে গ্রহণযোগ্য ও শ্রেষ্ঠ মুহাদ্দিসদের অন্যতম ছিলেন তিনি।

শরিয়াহর নির্দেশ হচ্ছে, হকের পক্ষে থাকতে হবে। আর বাতিলের বিরুদ্ধে যথাসম্ভব রুখে দাঁড়াতে হবে। যারা গোটা মুসলিম জাতির মুখপাত্র হয়ে সত্যের পক্ষে ও অসত্যের বিরুদ্ধে পুরো জীবনকে উৎসর্গ করেছিলেন, কোন পরাশক্তি যাদের ন্যায়ের পথ থেকে টলাতে পারেনি, হাজারো বাধা-বিপত্তি উপেক্ষা করেও যারা বলিষ্ঠ কন্ঠে উচ্চারণ করেছেন দীনের চিরন্তন ধ্বনি- বাংলাদেশের ইতিহাসে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. তাদের মধ্যে অন্যতম।

১৯৫৩ সালের ৮ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আল্লামা আবুল হাসান রহ. ও ফাতিমা খাতুনের ঔরসে তার জন্ম। তার নানা হারুন বাবুনগরীর বংশধারা সাহাবী হজরত আবু বকর সিদ্দীক রা. এর সাথে মিলিত হয়। ৫ বছর বয়সে তিনি বাবুনগর আজিজুল উলুম মাদরাসায় ভর্তি হন। এখানে কোরআন হেফজ ও প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর তিনি দারুল উলুম হাটহাজারী মাদরাসায় ভর্তি হন। ১৯৭৬ সালে সেখান থেকে দাওরায়ে হাদীস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন ও উচ্চ শিক্ষা লাভের উদ্দেশে তিনি পাকিস্তান গমন করেন। ১৯৭৬ সালে করাচিতে অবস্থিত জামিয়াতুল উলুমিল ইসলামিয়া বিন্নুরী ট