শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হিল্লা বিয়ে নিয়ে আপত্তি ও জবাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

সংসার, বিয়ে একজন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সুস্থ-স্বাভাবিক পারিবারিক জীবনে নানা কারণে দেখা দেয় তালাকের মত খড়গ কৃপাণ। এরপরও থেমে থাকে না জীবন, চলে আপন গতিতে। তালাকের মাধ্যমে জীবনের সুদৃঢ় বৈবাহিক জীবনে বিচ্ছেদ ঘটলেও এমন দম্পতি আবারো নিজেদের এক সম্পর্কে বাঁধতে চাইলে ইসলামি শরীয়তে দেওয়া হয়েছে হিল্লা বিয়ের বিধান।

সম্প্রতি শরীয়তে ইসলামিতে স্বীকৃত হিল্লা বিয়েকে কুসংস্কার বলে এর উপর নানা আপত্তি তুলতে দেখা গেছে। এ নিয়ে দেশের অন্যতম ফিকহ বিশেষজ্ঞ, রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদের সাথে কথা বলেছে আওয়ার ইসলাম।

‘অজ্ঞতার কারণেই ইসলামে স্বীকৃত হিল্লা বিয়েকে কুসংস্কার বলেন কথিত বুদ্ধিজীবীরা’

তিনি বলেছেন, যারা হিল্লা বিয়েকে কুসংস্কার বলতে চায় তারা হিল্লা বিয়ের সংজ্ঞাই জানেন না। হিল্লা নিয়ে অজ্ঞতার কারণেই আজকাল কথিত বুদ্ধিজীবীদের পক্ষ থেকে অহেতুক আপত্তি দেখা দিচ্ছে।

 ‘দেশে দুই ধরণের হিল্লা বিয়ে প্রচলিত’

তিনি বলেন, ‘আমাদের দেশে দুই ধরনের হিল্লা বিয়ে চালু আছে, একটা হল দেশের সমাজে প্রচলিত হিল্লা, অপরটি ইসলামি শরীয়ত নির্ধারিত হিল্লা’।

শরীয়ত নির্ধারিত হিল্লা

শরীয়ত নির্ধারিত হিল্লা বিয়ের নিয়ম হলো;  তালাকের মাধ্যমে বিচ্ছেদের পর স্বামী-স্ত্রী আবারো এক সাথে সংসার করতে চাইলে স্ত্রীকে অন্য আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এবং তার সাথে সংসার করতে হবে, এমনকি বুখারী শরীফের হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বিতীয় স্বামীর সাথে সেই নারীর সম্ভোগের কথা স্পষ্ট করে বলেছেন। এরপর দ্বিতীয় স্বামী সেই মহিলাকে তালাক দিলে অথবা সে মারা গেলে এই মহিলা তার প্রথম স্বামীর সাথে আবারো শরয়ী নিয়ম মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।

তিনি বলেন, এখানে আরেকটি বিষয় লক্ষণীয় হল, দ্বিতীয় স্বামীর সাথে বিয়ের ক্ষেত্রে কোন ধরনের চুক্তি হতে পারবে না যে, দ্বিতীয় স্বামী তাকে কিছু সময় রেখে তালাক দিয়ে দেবেন। এটা হল হিল্লায় শরয়ী।

বর্তমান সমাজে  প্রচলিত হিল্লা

এর বাইরে আমাদের সমাজে বর্তমানে যে প্রচলিত হিল্লা