মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মসজিদের পথে মরণফাঁদ কালভার্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রামের দক্ষিণপাড়া নতুন মসজিদ যাওয়ার একমাত্র রাস্তার কালভার্টটি যেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে। কালভার্টটি ভেঙে পড়ায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

হিলি বন্দর থেকে বৈগ্রাম যাওয়ার রাস্তার ছবি এটি। গ্রামের মানুষজন এই রাস্তা দিয়ে বেশি চলাচল করে। তবে রাস্তার একমাত্র কালভার্টটি ভেঙে পড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে।

বৈগ্রামের বাসিন্দা মবিনুর ইসলাম বলেন, এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি। অনেক দিন থেকে এটি ভেঙে পড়ে আছে, কেউ দেখার নেই। আমাদের চলাচলে অনেক সমস্যা হয়। রাতের আঁধারে চলার সময় অনেকে গাড়ি নিয়ে পড়েও যায়। অনেকের ক্ষতিও হয়েছে।

স্থানীয় আরো কয়েকজন জানান, এই কালভার্টটি সংস্কার করে দিলে আমাদের চলাচলের অনেক সুবিধা হবে। উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত এটির সমাধান যেন করে দেয়।

বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান মেফতাউল জান্নাত জানান, কালভার্টটি ভেঙে পড়ার কথা শুনেছি, নতুন বরাদ্দ এলে ব্রিজ সংস্কার করে দেওয়া হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ