শহীদুল ইসলাম।। বাংলাবাজারকেন্দ্রিক ইসলামি প্রকাশনা জগতের পরিচিত নাম দারুল উলূম লাইব্রেরী। তরুণ আলেম মাওলানা শহীদুল ইসলাম প্রায় দুই দশকের অব্যাহত চেষ্টায় প্রতিষ্ঠানটিকে একটি মর্যাদাপূর্ণ জায়গায় দাঁড় করিয়েছেন। নিজের পুরোটা সময় দিয়ে এক একটি বই অত্যন্ত মমতার সঙ্গে পাঠকের হাতে তুলে দেন তিনি। ফলে তাঁর প্রকাশনীটি পাঠকের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। প্রকাশনাসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন শামসুদ্দীন সাদী
আপনি মাদরাসায় পড়াশোনা করেছেন। সেখানকার কোনো কর্মক্ষেত্রে না গিয়ে প্রকাশনা ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার প্রেক্ষাপট কী?
আমি যখন মাদরাসায় মেশকাত জামাতে পড়ি, তখন থেকে ব্যবসার প্রতি আমার আগ্রহ জন্মে। চিন্তা করতাম, ব্যবসাও নবীজির সুন্নত। তাছাড়া জামিয়া রাহমানিয়ার বিশিষ্ট মুহাদ্দিস ও লেখক মাওলানা নোমান আহমদ রহ.-এর সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল। হুজুরের সঙ্গে বাংলাবাজার আসা-যাওয়া করতাম।
বাংলাবাজারে দেখতাম, আমাদের ইসলামি প্রকাশনী বলতে গেলে হাতেগোনা কয়েকটি ছাড়া বাকিগুলো মকছুদুল মুমিনিন জাতীয় হাবিজাবি বই প্রকাশ করে। তখন থেকে আমার মনে হলো, এই জগতে উলামায়ে কেরামের পদার্পণ করা দরকার। মানুষ যেন ইসলামের বিশুদ্ধ জিনিসটা পায় সেই চেষ্টা আরও বেশি চালানো জরুরি। এই চিন্তা থেকে ২০০২ সালে পড়ালেখা শেষ করে ২০০৩ সালে প্রকাশনা শুরু করি।
নিজের দৃষ্টিতে আপনার প্রকাশনীর বিশেষ বৈশিষ্ট্যগুলো কী কী?
আমাদের প্রকাশনীর কী বৈশিষ্ট্য সেটা নির্ণয় করবে পাঠক। তবে আমার দৃষ্টিতে যে বৈশিষ্ট্যটি ধরা পড়ে সেটা হলো, আমাদের প্রকাশনী থেকে আকাবির ও আসলাফের বয়ান বা তাদের লিখিত বইয়ের অনুবাদ বেশি প্রকাশিত হয়েছে। আমি এটা নিয়েই সামনে অগ্রসর হতে চাচ্ছি। সে হিসেবে ‘ইসলাহি খুতুবাত’ সিরিজ আকারে প্রথম প্রকাশ করি।
এতো বড় সিরিজ আগে আমার জানামতে কেউ করেনি। এটা ১৮ খ-ের সিরিজ। এরপর পীর জুলফিকার আহমাদ নকশবন্দির ‘খুতুবাতে জুলফিকার’ প্রকাশিত হয়েছে ৩২ খ-ে। মুফতি রাফি উসমানির আট খ-ের বয়ান সিরিজ ‘খুতুবাতে ফকীহুল ইসলাম’ চার ভলিয়মে অনূদিত হয়েছে আমাদের প্রকাশনী থেকে। আমার একটি চিন্তা হলো, আমার প্রকাশনী থেকে বিভ্রান্তি বা বিতর্ক সৃষ্à