শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

মাতুয়াইলে ৬ দিন ব্যাপী দীনিয়াত মু’আল্লিম প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মাতুয়াইলে অনুষ্ঠিত হবে ৬ দিন ব্যাপী দীনিয়াত কেন্দ্রীয় মু’আল্লিম প্রশিক্ষণ কোর্স। আগামী ২১ আগষ্ট থেকে ২৬ আগষ্ট ২০২১ এ কোর্স অনুষ্ঠিত হবে ‘আল নূর এডুকেশন কমপ্লেক্স, দীনিয়াত হেড অফিস মাতুয়াইল, ডেমরা, ঢাকায়।

জানা গেছে, কোর্সে মোট ৭ টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এগুলো হলো, ১) দীনিয়াত মাকতাবের নেজাম। ২) দীনিয়াত মাকতাবের নেসাব। ৩) দীনিয়াত মাতাবের পাঠদান পদ্ধতি ৪) দীনিয়াত মাকতাবের নেগরানী ৫) শিশু মনােবিজ্ঞান সম্পর্কে ধারণা ৬) একজন আদর্শ শিক্ষকের গুণাবলি ৭) ইসলামিক স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা পদ্ধতি।

কোর্স পরিচালক মুফতি সালমান আহমাদ বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইলমে ওহীর শিক্ষা থেকে বঞ্চিত শতকরা ৯৮% জনগােষ্ঠির কাছে বিশুদ্ধ ঈমান-আকীদা ও দীনের মৌলিক শিক্ষা পৌছে দেওয়া ও স্কুল-কলেজ পড়ুয়া বর্তমান ও আগামী প্রজন্মকে নাস্তিকতা ও ধর্মদ্রোহিতার হাত থেকে রক্ষা করে তাদের মধ্যে ঈমানী চেতনা ও ইসলামী মূল্যবােদের বীজ বপন করা দীনি ও জাতীয় স্বার্থে আমাদের অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য।

No description available.

তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্বের বরেণ্য উলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ, মাকতাব শিক্ষাকে যুগের চাহিদা অনুপাতে সংস্কার, আধুনিকায়ন, সুষ্ঠুভাবে পরিচালনা ও বয়স ভেদে ভিন্ন ভিন্ন সিলেবাসের মাধ্যমে সর্বশ্রেণীর মুসলমানদের কাছে দীনের মৌলিক শিক্ষা পৌছে দেয়ার লক্ষ্যে তৈরী করেছেন দীনিয়াত মুনাজ্জাম মাক্তাব কোর্স। দীনিয়াত সিলেবাস বিশ্বের প্রায় ৪০-টি দেশে পরিচালিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় ২০১২ থেকে বাংলাদেশে সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে। যার মাধ্যমে হাজারাে স্কুলগামী ছাত্র-ছাত্রী ও জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষগণ দীনের মৌলিক জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে।

যাতায়াত: যাত্রাবাড়ী বা চিটাগাং রােড হয়ে তামিরুল মিল্লাত মহিলা মাদরাসায় নেমে উত্তর দিকে হেটে বা রিক্সাযােগে। বসতবাড়ী, আল নুর এডুকেশন কমপ্লেক্স।

সকল প্রকার যোগাযােগ করুন এ নম্বরে: ০১৭৩০-৬৭১০৯২, ০১৮১৯-৪৭৭৮৮৬, ০১৫৫৬-১০০২০০

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ